অক্সফোর্ডের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ —ব্রিটিশ হাইকমিশনার

০১ অক্টোবর ২০২০, ০২:৩৪ PM
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন © সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, ট্রায়ালে বাংলাদেশ না থাকলেও অক্সফোর্ডের কভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। গতকাল বুধবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান।

ঢাকায় কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ এমনটি জানান তিনি।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। দ্রুত বিতরণের জন্য অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে এ ভ্যাকসিনের লাখ লাখ ডোজ তৈরির কাজ শুরু করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য তৎপরতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে রবার্ট ডিকসন বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাবসম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে। মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত থাকবে।’

নভেম্বরে মিয়ানমারের নির্বাচনের পরে নতুন সম্ভাবনা তৈরি হবে আশা করে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তাদের ওপর মিয়ানমারের নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের কোর্ট এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান প্রক্রিয়াকে সমর্থন করি।’

তিনি জানান, জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীরতর করার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে।

 

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence