ধর্ষণের অভিযোগ: ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা গ্রেফতার

০১ অক্টোবর ২০২০, ০১:০৩ PM
ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা গ্রেফতার © ফাইল ফটো

ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে ও বিবি ফাতেমা ঝুমুর (৩৫) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, বুধবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই সবুজ আল সাহবা ও বিবি ফাতেমা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, এজন্য গ্রেফতার করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ভুক্তভোগী ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা মহনগর উত্তর শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতে তাকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। তবে মূল ঘটনাটা আমি জানি না। ঘটনা যাচাই-বাছাই করে প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দোষী হয়ে থাকলে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই তাকে বহিষ্কারের সুপারিশ করা হবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নববধূ। এ চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence