ধর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭ PM
ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম © সংগৃহীত

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান।

মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আইনুল হক রেজার সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আবেদ রাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার  আশরাফ আল মামুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও উক্ত ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান।

এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, ফোরামের উপদেষ্টা কে এম রিপন তালুকদার, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক আরিফ বিল্লাহ সহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence