এমসি কলেজের ধর্ষকদের ক্রসফায়ার দেয়ার পক্ষে হানিফ

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯ PM
মাহবুব-উল আলম হানিফ

মাহবুব-উল আলম হানিফ © ফাইল ফটো

সিলেটের এমসি কলেজের ঘটনায় জড়িতদের অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ার দেয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইইবির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদিও আমরা ক্রসফায়ার ও নির্বিচারে হত্যার বিরুদ্ধে। তারপরও বলি, যারা এ ধরনের পাশবিক নির্যাতন করে তাদের পশুর সঙ্গে তুলনা করা ছাড়া উপায় নেই।

হানিফ বলেন, বিএনপি নেতারা বলছেন, ‘সারাদেশে এখন দুঃসময়, দেশে এখন দুর্নীতি এবং নারী নির্যাতনের মহামারি চলছে’। দুর্নীতি বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথা আমি বলবো না। দুর্নীতি তো আপনারা হাওয়া ভবন খুলে শুরু করেছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির শিকড় একে একে উপড়ে ফেলছেন। বিএনপি দুর্নীতির আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বলে সে সময় বেশি চোখে পড়েনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি বলে বিএনপি নেতারা এখন কথা বলছেন।

সিলেটের এমসি কলেজে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক উল্লেখ করে হানিফ বলেন, আমাদের এক বোনের ওপর পাশবিক নির্যাতন করেছে। তারা কোন দলের সেটার মধ্যে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলছে বর্তমান ছাত্রলীগের কেউ বলছে ছাত্রদলের। সে যে দলেরই হোক না কেন, এ ঘটনা চরম দুঃখজনক, চরম নিন্দনীয়।

অনুষ্ঠানে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরসহ অন্যান্য নেতাকর্মীরা।  

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence