নুরদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪২ PM
নুরুল হক নূর ও মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো

নুরুল হক নূর ও মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা। সমাবেশ শেষে নুর-মামুনদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট বোনকে যারা ধর্ষণ করেছে তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশে আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলেও মন্তব্য করেন সমাবেশে অংশ নেয়া নেতারা। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যায় মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬