নুর-মামুনদের গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:০২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা সচিবালয়ে স্মারকলিপি হস্তান্তর করে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট বোনকে যারা ধর্ষণ করেছে তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশে আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলেও মন্তব্য করেন সমাবেশে অংশ নেয়া নেতারা। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যায় মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence