৪৫ বছরে সফল রাজনীতিবীদের নাম শেখ হাসিনা: কাদের

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৪ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবীদের নাম শেখ হাসিনা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। বাঙ্গালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙ্গালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি ও এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা।

তিনি বলেন, হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা বাঙ্গালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নতুন উচ্চতায়।

উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায়।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমিমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব।

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence