ধর্ষণকারীদের বিচারের দাবিতে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ কাল

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৭ PM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

সিলেটে ও খাগড়াছড়িতে ধর্ষণকারীদের বিচারের দাবিতে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হবে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি ফজলুর রহমানর খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সকল ইউনিটের নেতাকর্মীদেরকে আহবান জানিয়েছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬