ধর্ষকদের শাস্তি চেয়ে ছাত্রদলের মানববন্ধন

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৬ PM
নয়াপল্টনে ছাত্রদলের মানববন্ধন

নয়াপল্টনে ছাত্রদলের মানববন্ধন © টিডিসি ফটো

সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে গৃহবধুকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে পাহাড়ী নারীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তৌহিদ আওয়াল, মশিউর রহমান রনি ও সহ দফতর সম্পাদক আজিজুল হক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৩ সালে শহীদ মিনারে প্রথম ছাত্রী লাঞ্ছিত করে এই ছাত্রলীগ। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ইতিহাস সবাই জানে। এগুলো তথ্যমন্ত্রীর মত মনগড়া কথা নয়, এগুলো ইতিহাস। ওরা মনে করে, যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে সেটা ছাত্রলীগের সম্পত্তি। যখন ইচ্ছা তখন বের করে নিবে।

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ছাত্রলীগ দেখছে তাদের উপরের সারির নেতারা দুর্নীতি ও অপকর্ম করছে। সেজন্য তারাও অপকর্ম করছে। ছাত্রলীগ ভাবছে তাদের কেউ কিছু করবেনা। একশো বছরের একটি পুরনো প্রতিষ্ঠান এমসি কলেজে নারীর সম্ভ্রমহানির এতো বড় জঘন্য কর্ম হলো। কই প্রধানমন্ত্রীর দূরবীণ? তিনি তো শুধু তার বাসভবনে বসে বিএনপির ষড়যন্ত্র দেখেন।

তিনি বলেন, আমি বলবো- দেখুন কখন যে রাজনীতির হাওয়া বদলে যায়। রাজনীতির হাওয়া কিন্তু দেখে শুনে আসে না। আবহাওয়ার যেমন নিশ্চয়তা নাই, সকালে রোদ, বিকেলে বৃষ্টি। রাজনীতির হাওয়াও কিন্তু যেকোনো সময় বদলে যেতে পারে। সেই দিনের কথা চিন্তা করুন। আজকে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন এর কিন্তু প্রতিশোধ জনগণ একদিন ঠিকই নেবে।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence