পাবনা-৪ উপনির্বাচনে আ’লীগ প্রার্থীর জয়

২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ PM
নুরুজ্জামান বিশ্বাস

নুরুজ্জামান বিশ্বাস © ফাইল ফটো

পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলার মোট ১২৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম পেয়েছেন তিন হাজার ৭৪ ভোট। পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৮১ হাজার ১১২ জন।

নুরুজ্জামান বিশ্বাস বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটার এবং সব শ্রেণি পেশার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি একটি সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ে তোলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন কর্মসূচি সফল করার জন্য কাজ করব।

এদিকে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচনে অংশ নিলেও নানা অনিয়মের কারণ দেখিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও মহামারির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence