নুরের বিরুদ্ধে মামলার নিন্দা ৯০’র ডাকসুর

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৬ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। আজ শনিবার সংগঠনটির নেতারা এক বিবৃতিতে বলেন, বিরোধী দল ও মতকে দমন করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে ভিপি নুরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারী নির্যাতনের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

সরকারি বাহিনী তাকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ণের ঘৃণ্য পথ বেছে নিয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে ভোটারবিহীন অবৈধ সরকার ডাকসুর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও সংগ্রামী ছাত্র নেতৃত্বের চরিত্র হননের জঘন্য খেলায় লিপ্ত হয়েছে।

বিবৃতিদাতারা হলেন- আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খোন্দকার লুৎফর রহমান ও আসাদুর রহমান খান আসাদ।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুর সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীনদের দেশবিরোধী নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বলেই সরকার নাখোশ হয়ে তাকে হেনস্তা করার নীতি গ্রহণ করেছে। যা গণবিচ্ছিন্ন সরকারের রাজনৈতিক দেউলিয়াত্বকেই নগ্নভাবে উন্মোচিত করেছে।

এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। না হলে ছাত্রসমাজ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence