ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ কাল

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৩ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবে শাখা ছাত্রলীগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বেলা সাড়ে ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence