নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মুক্তিযোদ্ধা দলের

২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৩ PM
নুরুল হক নূর

নুরুল হক নূর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় তারা নূরকে সময়ের সাহসী সন্তান বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, এই নিশিরাতের সরকার হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক কর্মীদের নির্যাতনের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে তা স্বাধীনতার পূর্বের পাক সামরিক বাহিনীর নির্মমতাকেও হার মানিয়েছে। তারই ধারাবাহিকতায় ভিপি নূরের উপর এই সরকার খড়গহস্ত হয়েছে।

বিবৃতিতে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সব দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানান ইশতিয়াক আজিজ ও সাদেক আহমেদ খান।

গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬