খালেদাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে: তথ্যমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৯ PM
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ © ফাইল ফটো

দ্বিতীয় দফায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করলেও বিএনপি নেতারা তার বিষয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে তাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসামায়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ আশংকা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিআরপিসির যে ধারার ক্ষমতাবলে খালেদা জিয়াকে কারগার থেকে মুক্তি দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথাবার্তা বলছেন এবং তাদের অন্যান্য নেতারা যে কথাগুলো বলছেন এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখাইলেই ভালো হতো। কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি তার তো কারাগারেই থাকার কথা ছিল।

হাছান মাহমুদ বলেন, তিনি আদালত থেকে তো জামিন পাননি। তাকে প্রধানমন্ত্রী তার সিআরপিসির ক্ষমতাবলে প্রথমে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন, পরে আরও ছয় মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

বিএনপি নেতাদের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মির্জা আলমগীরের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো, সেটির পরিবর্তে তিনি যে কথাবার্তাগুলো বলছেন বা তাদের অন্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালেই বরং ভালো হত।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যখন প্রসঙ্গটি আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়ত বলা হতে পারে বা এখনই বলা হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ তাদের অন্যদের বক্তব্যর প্রেক্ষিতে তাকে আবার কারাগারে পাঠানো হোক এই দাবি উঠে কি না, সেটিই হচ্ছে বড় প্রশ্ন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬