প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করল ছাত্রদল

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৪ PM

© টিডিসি ফটো

প্রাথমিক সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগে ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনটি।

সিলেট বিভাগের ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, সহ সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন,সাংগঠনিক অভিভাবকের স্বপ্নের শিক্ষিত এবং সুশৃঙ্খল ছাত্রদল গঠনের লক্ষ্য আমাদের এই যাত্রা। পরবর্তী আন্দোলন ঘোষণার আগে ছাত্রদল তার সকল কর্মীর পরিচয় নিশ্চিত করেই আন্দোলনে যাবে এবং বিজয় ছিনিয়ে আনবে।

প্রসঙ্গত, প্রাথমিক সদস্য ফরম সংগঠনের সকল সদস্যের কাছে পৌঁছে দিতেই কেন্দ্রীয় সংসদ সকল বিভাগীয় সমাবেশ আহবান করেছে।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence