বজ্রপাত নিয়ন্ত্রণে ৫ হাজার তালগাছ লাগাবে ছাত্রলীগ

১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ PM

© সংগৃহীত

বজ্রপাত নিয়ন্ত্রণে ৫ হাজার তালের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। জেলার সাতটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহে এই তালের বীজ রোপণ করবে তারা। আজ শুক্রবার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে দেবিদ্বারে পাঁচশত তালের চারা রোপণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিল্লাল হোসাইন, কাজী শিহাব রায়হান, সাব্বির আহমেদ পলাশ, নাজমুল হাসান, প্রণব চন্দ্র দাস, আনোয়ার হোসেন বাপ্পু,  ফরহাদ হোসেন, শুভ সরকার,  সাদ্দাম হোসেন, মোঃ হানিফ ও মোঃ শরিফ। 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, বৃটিশ আমলে বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য ম্যাপ করে বজ্রপাত নিয়ন্ত্রণের খুঁটি বসানো ছিল, দীর্ঘ দিন ধরে সেই সুবিধা ভোগ করে আসছিল পুরোদেশ। সময় আর কালের বিবর্তনে এক শ্রেণীর অতিমুনাফা লোভী চক্র বিভিন্ন কৌশলে বজ্রনিরোধক খুঁটিগুলো তুলে পাচার করে দেয়। ফলে ঝড় বৃষ্টির মৌসুমে বজ্রপাতে মৃত্যুবরণসহ হতাহতের খবর যেন রুটিনে পরিণত হয়েছে।

তিনি বলেন, বজ্রপাতের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া ও পরিবেশ অধিদপ্তরের গবেষণায় বড় গাছ বিশেষ করে তালগাছ বজ্রপাত নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই পরিবেশ বান্ধব দীর্ঘজীবী খ্যাত তালগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬