সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সোহাগ

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ PM

© টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরস্থ নিজ বাসা থেকে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে যাওয়ার পথে দুই ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কোমর, মাথা ও বুকে আঘাত পেয়েছেন তিনি। পরে মিরপুর ১০ নম্বরস্থ ইসলামী ব্যাংক মেডিক্যাল হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে হাসানুজ্জামান সোহাগ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাসা থেকে ডেসকোর অফিসে যাওয়ার সময় দুই ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছি। এ ঘটনায় দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

হাসানুজ্জামান সোহাগ রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইআইবিএটি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ত্রিপলি) বিভাগের শিক্ষার্থী। বীর মুক্তিযোদ্ধার এই সন্তান আইইউবিএটি’র উত্তরবঙ্গ ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬