শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে ব্যারিস্টার রফিক

১৫ সেপ্টেম্বর ২০২০, ০১:২১ PM

© ফাইল ফটো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে তিনি নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ। উনার ফুসফুসে সমস্যা রয়েছে। তবে তার করোনা নেগেটিভ। তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন পরিবার।

উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় সপ্তাহখানেক আগে ৮০ বছর বয়স্ক ব্যারিস্টার রফিককে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার সহধর্মিণী অধ্যাপক শাহেদা রফিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগ: বিএনপি
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence