কনে অপহরণ চেষ্টা: ছাত্রলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৮ PM
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক © সংগৃহীত

বিয়ের আসর থেকে কনেকে অপহরণ চেষ্টার অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন।

মামলার অন্য দুই আসামি হলেন- জেলা শহরের ধূপপাশা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল আলীম (২৬) ও মো. শাওন (২৪)।

কনের বাবার অভিযোগ, শুক্রবার বিকালে তার মেয়ের আক্‌দ অনুষ্ঠানের আগে অনিক তার লোকজন নিয়ে এসে বিয়ের কনেকে অপহরণের চেষ্টা করেন। তখন এলাকাবাসীর বাধায় তারা ফিরে যান।

এ ঘটনায় শনিবার থানায় ওই তিনজনসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কনের বাবা। তবে রোববার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তিনজনকে।

মামলার এজাহারে অভিযোগ করেছেন, অনিক হুমকি দিয়ে বলেছেন, তার মেয়েকে আলীম ছাড়া অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এ সময় অনিকের সঙ্গে ছিলেন আলীম। অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া হলে বাসরঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে।

তবে ছাত্রলীগ নেতা অনিক ও অনিকের বাবা জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, যে ঘটনায় মামলা হয়েছে তা ‘সর্ম্পূণ বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ’ হয়ে করা হয়েছে।

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে 

শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence