কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২ AM

© ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব ধরনের উন্নয়নে কাজ করছে। কারিগরি শিক্ষা নিশ্চিত না হলেও চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

গতকাল শনিবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে প্রতিনিধি সম্মেলন-২০২০ এর সমাপনী অধিবেশনে (জুমে) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছিলাম, সীমিত আকারে করছিলাম কিন্তু করোনা ভাইরাস এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। সারাবিশ্বকে থমকে দিয়েছে। আমাদের উন্নয়নের ধারা বা একে অপরের সঙ্গে যে সহযোগিতা সব কিছু যেন পথ হারিয়ে ফেলছিল শুধুমাত্র করোনার কারণে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছিল, কিন্তু সে গতিও থমকে গেছে করোনার কারণে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি (প্রধানমন্ত্রীর) বিশ্বাস করেন কারিগরি শিক্ষার বিস্তার না ঘটলেই আমাদের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে যাবে। আমরা যত কিছুই করি আমাদের যদি কারিগরি শিক্ষা না থাকে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো না।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য রাখেন আইডিইবি নির্বাহী কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদ শামসুর রহমান প্রমুখ।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬