আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ে ভণ্ডুল করলেন ছাত্রলীগ নেতা

১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ AM
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক © সংগৃহীত

পিরোজপুর শহরের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের আসর থেকে কনেকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠছে। শুক্রবার বিকালে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনার পর সেই বিয়ে ভণ্ডুল হয়ে যায়।

আজ শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেন কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ পিরোজপুর সদর থানায় দিয়েছেন।

এই লিখিত অভিযোগ পাওয়ায় কথা স্বীকার করে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান জানান, ওসি থানায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে তার বাড়িতে এ বিয়ের আকদ আয়োজন করা হয়। জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়-স্বজন নিয়ে তার বাড়িতে আসে। আকদ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় এবং পিস্তল বের করে ভয় দেখায়।

তিনি বলেন, উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাধায় তার মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে নানা হুমকি দেয়। একজনের নাম উল্লেখ করে তার সঙ্গে ছাড়া অন্য কারও সাথে মেয়েকে বিয়ে দিলে বরকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করেন কনের বাবা।

খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে পক্ষকে অভয় দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বরপক্ষের লোকজন বিয়ে বন্ধ করে ফিরে চলে যায়।

অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, তিনি তার এক বন্ধুর জন্য পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence