আওয়ামী লীগ নেত্রীর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ PM
মীর ওয়াছেদুল হক তানজীল

মীর ওয়াছেদুল হক তানজীল © সংগৃহীত

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৯ জুলাই শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আরা মিষ্টু বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মীর ওয়াছেদুলকে প্রধান আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬