পানিতে ডুবে গেল ট্রাম্পের সমর্থকবাহী একাধিক নৌকা

০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকবাহী বেশ কয়েকটি নৌকা ডুবে গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক ট্রাভিসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য আয়োজিত একটি প্যারেডে এই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর বিট্রিশ গণমাধ্যম বিবিসির।

কর্মকর্তারা বলছেন, রাজধানী অস্টিনের কাছে অবস্থিত লেক ট্রাভিসে বহু সংখ্যক বড়ো নৌকা খুব কাছাকাছি এসে একসঙ্গে চলার সময় ঢেউয়ের কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ট্রাম্পের সমর্থকরা ফেসবুকের মাধ্যমে লেক সার্ভিস বোট প্যারেড নামের একটি প্যারেডের আয়োজন করে। যেখানে প্রায় ২ হাজার ৬শর ও বেশি ট্রাম্প সমর্থকরা অংশ নেয়। এদিকে এই নৌকাডুবির ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাভিস কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক।(সূত্র: বিবিসি)

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence