ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৪ PM

© ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এটি অনাকাঙ্কিত ঘটনা। এ ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের শাস্তি পেতে হবে।

এছাড়া খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যর কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। এটা কোনো রাজনৈতিক চাপে নয়। এটা সরকারের মহানুভবতা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিষয়টি সরকারের অগ্রাধিকার বলে ওবায়দুল কাদের এ সময় উল্লেখ করেন।

মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence