বিএনপি বাংলাদেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক: তথ্যমন্ত্রী

৩১ আগস্ট ২০২০, ০৭:০১ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর সামনে উন্নয়ন-অগ্রগতির এক অনুকরণীয় দৃষ্টান্ত। কিন্তু এখনো একটি রাজনৈতিক দল বিএনপি এই উন্নয়ন-অগ্রগতির প্রধান প্রতিবন্ধক। তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেন।

আজ সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোকদিবস উপলক্ষে ‘ন্যাপ ভাসানী’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তি স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে রাজনীতি করবে, এটি হতে পারে না।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে সরকারি এবং বিরোধীদল উভয়ই হবে স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, বিএনপি দলগতভাবে শুধু স্বাধীনতার বিরুদ্ধাচরণই করেছে না, স্বাধীনতাকামী-মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্রধারণকারী গণহত্যা-নারী ধর্ষণের সাথে যুক্ত জামায়াতে ইসলামী হচ্ছে বিএনপির প্রধান সহযোগী।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে যুক্ত ছিল, সেজন্য আগস্টের শেষদিনে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তিকে ক্রমাগত পৃষ্ঠপোষকতার অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবুল, গণমাধ্যমকর্মী মানিক লাল ঘোষ প্রমুখ।

যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
  • ০৩ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence