ছাত্রলীগের সভায় বিকেলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ আগস্ট ২০২০, ১২:২৪ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার বিকাল ৪টা থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলােচনা সভা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে ছাত্র সমাজের উদ্দেশ্যে দেয়া বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

ছাত্রলীগের অন্তর্গত জেলা, মহানগর এবং সকল উপজেলার নেতাকর্মীকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগের আলােচনা সভায় সংযুক্ত হওয়ার জন্য আহবান জানানাে হয়।

মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence