গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি

৩০ আগস্ট ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যা ঘটনাবলীর তদন্তে একটি জুডিসিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা উচিত। আমরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রবিবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই দাবি জানান।

ফখরুল বলেন, আজকে প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে এক লাখের ওপরে মামলা। ৬০৩ জনের ওপরে গুম হয়ে গেছে। ৮৪২ জন মারা গেছেন। এসব তথ্য ডকুমেন্টেড যারা রিপোর্ট করেছেন তাদের। এ ছাড়া আনডকুমেন্টেড অনেক আছে। এটা সম্পূর্ণ তথ্য নয়, অনেক তথ্য আছে যেটা আমাদের কাছে নেই। ২০০৯ সাল থেকে ‘গুম’ হওয়ার ঘটনাসমূহ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে প্রেস ব্রিফিং এবং এর খসড়া জাতিসংঘের কাছে পাঠানোর কথাও উল্লেখ করেছেন।

তিনি বলেন, ঘটনাগুলো সম্পর্কে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংবাদ সম্মেলন করে ব্রিফ করেছি। আমাদের দলীয় প্রধান এর খসড়া জাতিসংঘকে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে একটি গণতন্ত্রহীন, ফ্যাসিবাদী একনায়কতন্ত্র একটা দেশে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নিজেদের মধ্যে ছোট-খাটো বিভেদ ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬