বিএনপিকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ

৩০ আগস্ট ২০২০, ০৯:০৫ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

আসন্ন ৫টি সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণকে শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপিকে ধন্যবাদ জানাই এ কারণে যে, সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা অতীতে দেখেছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আশা করি এবার সেই পথে হাঁটবে না। তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটিই আমাদের কামনা। আশা করবো গণ্ডগোল পাকানোর জন্য তারা নির্বাচনে আসবে না, জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে সবচেয়ে সুবিধাভোগী পরিবার হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। ৭৫ এর পর জিয়াউর রহমান রাজাকারদের খুঁজে খুঁজে বের করে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন এবং ৭১ এর পরে যে ১১ হাজার রাজাকার কারাগারে ছিল তাদেরকে মুক্তি দিয়েছেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০০২ সালে অপারেশন ক্লিন হাট পরিচালনা করা হয়েছিলো। সেই অপারেশনে প্রায় ১০০ জন মানুষকে হত্যা করা হয়েছিলো। সেই ১০০ মানুষের হত্যার বিচার যাতে না হয় সেজন্য খালেদা জিয়া ইনডেমনিটি আদেশ দিয়েছিলো। অপরদিকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য ইনডেমিনিটি আদেশ জারি করেছে। তারা দুজনেই হত্যার রাজনীতি পরিচালনা করেছেন।

মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence