ব্যস্ত সময় কাটছে ডাক্তার ইমরান এইচ সরকারের

২৯ আগস্ট ২০২০, ০৬:২০ PM

© ফাইল ফটো

ইমরান এইচ সরকার। পেশায় একজন চিকিৎসক। জন্ম কুড়িগ্রামে। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে থাকাতে হয়নি। বলা যায়, তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের কারণেই মানবতাবিরোধী অপরাধের মামলা গতি পেয়েছে। আদায় হয়েছে নানা দাবিও। এরপর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কু‌ড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচনে অংশও নিয়েছেন। বিভিন্ন সময়ে দাবি তুলেছেন জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে।

অনেক যুদ্ধাপরাধীর সাজা হওয়ায় বর্তমানে গণজাগরণ মঞ্চের আবেদন নেই। তাই এতে সময়ও দিতে হচ্ছে না তাকে। তবে করোনা মহামারিতে জনসেবায় ব্যস্ত সময় পার করছেন ইমরান এইচ সরকার। বই পড়া ও গবেষণার পাশাপাশি সাম্প্রতিক বিষয় নিয়ে লেখালেখিও করছেন নিয়মিত।

আজ শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া সাক্ষাৎকারে ইমরান এইচ সরকার জানান, একজন রাজনীতিবিদ হিসাবে তিনি তার মতো করে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি করোনা মহামারিতে জনসেবায় ব্যস্ত সময় কাটাতে হচ্ছে তাকে। রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। এসব কর্মসূচিতে আশানুরূপ সাড়াও পাচ্ছেন তিনি।

ডা. ইমরান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণরা রাস্তায় নেমেছিল, কিন্তু এখনো আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি। বর্তমানে এসব নিয়ে ভাবছি। যদি প্রয়োজন হয় তরুণদের চাহিদা অনুযায়ী আমরা ভিন্ন কোন তারুণ্যের প্ল্যাটফর্মের মাধ্যমে সেই প্রত্যাশা পূরনে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা এখন নিজেদের মতো করেই রাজনৈতিক কর্মসূচি পালন করছি। এসব কর্মসূচিতে আমরা প্রত্যাশিত সাড়া পাচ্ছি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি করোনা-কালে ডা. হিসাবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। যদিও আমাদের সামগ্রিক কার্যক্রমই রাজনীতির অংশ। প্রতিদিন যে অন্যায় হচ্ছে, তা নিয়ে সোচ্চার আছি।

ব্যক্তিগত কাজের বিষয়ে ইমরান বলেন, করোনায় চিকিৎসা সেবা, রাজনৈতিক কর্মসূচি— এসবের বাইরেও লেখালেখি করছি। বিভিন্ন ব্লগে লেখার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও লিখছি। এছাড়া মেডিক্যাল রিসার্চ নিয়ে কাজ করছি। মেডিক্যাল ফ্রিল্যান্সিং নিয়েও কিছু কাজ করছি। মূলত এসব নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বানে আর সাধারণ মানুষের অংশগ্রহণে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। এর মুখপাত্র হন ইমরান এইচ সরকার। এ আন্দোলন পরে সারা দেশে ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে। পরে প্রচণ্ড আন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে। এরপর আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসি হয়।

১৯৮৩ সালের ১৪ অক্টোবর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন ইমরান এইচ সরকার। তার বাবা মোতিউর রাহমান সরকার যিনি পেশায় একজন সাংবাদিক এবং মা হাসনা বানু হাসিনা। তারা দুই বোন, দুই ভাই।

ইমরান এইচ সরকার কুড়িগ্রামের রাজিবপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ঢাকার বাংলাদেশ নেভি কলেজ থেকে এইচএসসি পাস করেন। রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করেন। পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে।

ট্যাগ: রাজনীতি
যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
  • ০৩ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence