করোনা: প্লাজমা দেবেন রুমিন ফারহানা

২৫ আগস্ট ২০২০, ০৭:১৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের চিকিৎসায় যে কয়টি পদ্ধতি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এর অন্যতম প্লাজমা থেরাপি। করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হলে তার রক্তের প্লাজমা চিকিৎসকরা কভিড সংক্রমিতদের চিকিৎসায় ব্যবহার করেন। এবার করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দেবেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক বার্তায় এ তথ্য জানান।

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করবেন তিনি। এ সময় উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, গত ১২ আগস্ট দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রুমিন ফারহানা। গেল সোমবার গণমাধ্যমকে জানান তিনি করোনা মুক্ত।

ঢাবির সাংবাদিকতা-থিয়েটারসহ ৮ বিভাগকে ৩টিতে একীভূতের প্রস্তাব
  • ০৩ জুলাই ২০২৬
প্রভাবশালীদের দাপটে নিজ জমি হারিয়ে রাস্তায় বৃদ্ধা, সুষ্ঠু ত…
  • ০৩ জুলাই ২০২৬
ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, একাদশে থাক…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence