শিশু ধর্ষণ চেষ্টা ছাত্রলীগ নেতার, জুতাপেটার পর সংগঠন থেকে আজীবন বহিষ্কার

২৫ আগস্ট ২০২০, ০৫:৩০ PM

© টিডিসি ফটো

৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়কে জুতাপেটার পর এবার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার চেঙ্গাহাটা চৌমুহনীতে অনুষ্ঠিত শালিস বৈঠকে ওই নেতাকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন এক আওয়ামী লীগ নেতা। ওই ভিডিওটি ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, জয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। এছাড়াও জয় নিজেকে কুমিল্লার স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোমবার বাগমারা দক্ষিণ ইউনিয়নের চেঙ্গাহাটা এলাকার চৌহমুনীতে ছাত্রলীগ নেতা জয়ের ওষুধ ফার্মেসির ভিতরে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে।   

লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, জয় আমার কাছে স্বীকার করেছে মেয়ের কাঁধে হাত দিয়ে কিস করেছে মাত্র। তারপর তাকে সালিশি বৈঠকে জুতাপেটা করা হয়। যাদের অপকর্মের কারণে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়, এই ধরণের নেতাদের আওয়ামী লীগের মতো সংগঠনে মানায় না। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জয় অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি আমার ফার্মেসিতে গিয়েছে। তবে আমি তাকে ধর্ষণের চেষ্টা করিনি। পরে সালিশি বৈঠকে রকেট ভাই আমাকে ডেকে নিয়ে জুতাপেটা করবেন আগে থেকে বুঝতে পারিনি।

সালিশি বৈঠকের বিচারক মাহবুবুর রহমান রকেট বলেন, যৌন নিপীড়নের অভিযোগে এলাকাবাসী জয়কে আটক করে মারধর করেছে। আমার গ্রামের ছেলে হওয়ায় অভিভাবক হিসেবে জুতাপেটা করে তাকে ছাড়িয়ে এনেছি।  

যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
  • ০৩ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence