ঢাকা-১৮ আসনে ভোট করছেন না ‘স্লোগান কন্যা’ লাকি

২৫ আগস্ট ২০২০, ০১:১৯ PM

ঢাকা-১৮ আসনের আসন্ন উপনির্বাচনে ভোট করার গুঞ্জন শোনা গেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লাকি আক্তার। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

লাকি বলেন, ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী হওয়ার জন্য বন্ধুবান্ধবদের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে। কিন্তু আমার কোনও আগ্রহ নেই। এক প্রশ্নের জবাবে লাকি জানান, তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এটা নিশ্চিত।’

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। তিনি ঢাকা-১৮ আসনের এমপি ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনে এখন উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে একই আসনে এমপি প্রার্থিতার কথা ভাবছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে ‘স্লোগান কন্যা’ হিসেবে ব্যাপক পরিচিতি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তখনকার শিক্ষার্থী লাকি আক্তার।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬