জন্মদিনের পার্টি করে করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

২৫ আগস্ট ২০২০, ১২:১৬ AM

© ফাইল ফটো

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই জন্মদিনের জন্মদিনের পার্টি! ছিল না কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধও। আর তারপরই করোনাভাইরাসে আক্রান্ত অ্যাথলিট উসাইন বোল্ট। করোনাভাইরাসে আক্রান্ত এই কিংবদন্তি অ্যাথলিট আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, শনিবার উসাইন বোল্টের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন বিদ্যুৎ মানব। নিজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

অলিম্পিক ও বিশ্ব অ্যাথলিটে রেকর্ড গড়ার পর অ্যাথলিটকে বিদায় জানিয়ে উসাইন বোল্ট এখন অবসর জীবন কাটাচ্ছেন। কিছুদিন আগে নিজের ৩৪তম জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ একটা পার্টিতে যোগ দেন এই জ্যামাইকান। সেই পার্টিতে কোন সামাজিক দুরুত্ব মানা হয়নি। অতিথিরা কেউ মাস্কও ব্যবহার করেননি। সেই পার্টি শেষে সামান্য উপসর্গ শেষে করোনা টেস্ট করান বোল্ট এবং রিপোর্ট পজিটিভ আসে।

১০০ এবং ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়া বিশ্বসেরা অ্যাথলিট টুইটারে এই খবর জানিয়ে সবাইকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন।

২০০৮, ২০১২ এবং ২০১৬ সালের টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রেসে স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট বিশ্বরেকর্ড গড়েন। ছয়বার বর্ষসেরা অ্যাথলিটের কৃতিত্ব আছে তার সাফল্যের ঝুলিতে।

প্রভাবশালীদের দাপটে নিজ জমি হারিয়ে রাস্তায় বৃদ্ধা, সুষ্ঠু ত…
  • ০৩ জুলাই ২০২৬
ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, একাদশে থাক…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence