জয়পুরহাটে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২৪ আগস্ট ২০২০, ০৫:২৭ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

সারাদেশে হত্যা, ধর্ষণ এবং শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আজ সোমবার বেলা ১২টায় শহরের পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে সংগঠন দুটির নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহ্বায়ক রোকেয়া রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে আশঙ্কাজনক হারে নারী ও শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। যা রাষ্ট্রের জন্য খুবই উদ্বেগজনক। গত শুক্রবারে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরুচোর সন্দেহে এক রশিতে বেঁধে মা ও তরুণী মেয়েকে নির্যাতনের ঘটনা ঘটে।

তারা বলেন, এরকম ন্যাকারজনক ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম ঘটিয়েছে অভিযোগ ওঠেছে। নারী নির্যাতনের এঘটনায় যারা দায়ী তাদের শাস্তির দাবি জানান বক্তারা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬