বিশেষ বিমানে ঢাকায় আনা হল করোনা আক্রান্ত এমপি মনসুরকে

২৪ আগস্ট ২০২০, ০১:৪২ PM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে বিশেষ বিমানে করে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিন রবিবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা আছে। এছাড়া অন্য কোন সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোন সদস্যও করোনায় আক্রান্ত হননি।

ঢাবির সাংবাদিকতা-থিয়েটারসহ ৮ বিভাগকে ৩টিতে একীভূতের প্রস্তাব
  • ০৩ জুলাই ২০২৬
প্রভাবশালীদের দাপটে নিজ জমি হারিয়ে রাস্তায় বৃদ্ধা, সুষ্ঠু ত…
  • ০৩ জুলাই ২০২৬
ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, একাদশে থাক…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence