ঢাকা-১৮ উপনির্বাচন: নাজমার মনোনয়ন চান ছাত্রলীগের ১০১ নেত্রী

২৩ আগস্ট ২০২০, ০৬:১১ PM
নাজমা আক্তার

নাজমা আক্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তারকে মনোয়ন দিতে আবেদন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ১০১ নেত্রী। বিষয়টি নিয়ে তারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন।

ছাত্রলীগের নেত্রীদের চিঠিতে বলা হয়েছে, এই মুহূর্তে ঢাকা মহানগর ও ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে একটি আসনে নারী সংসদ সদস্য নেই। একমাত্র নারী সংসদ সদস্য ছিলেন প্রয়াত নারীনেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তার অকাল প্রয়াণে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়েছে।

পড়ুন: তিন সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

চিঠিতে আরও বলা হয়, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর অংশগ্রহণ অপরিহার্য ও কার্যকর, তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। এ নিখাদ সত্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা মনে করি মুজিব আদর্শের একজন অসম সাহসী যোদ্ধা, কর্মনিষ্ঠ, দুর্নীতিমুক্ত, নিষ্কলুষ নাজমা আকতারই হতে পারেন জনবান্ধব নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের উপযুক্ত স্থলাভিষিক্ত।

ছাত্রলীগ নেত্রীরা বলেন, ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী যোদ্ধা, বঙ্গবন্ধুর সৈনিক ও আপনার বিশ্বস্ত স্নেহধন্য নারী নেত্রী নাজমা আক্তারকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।

বিষয়টি নিয়ে নাজমা আক্তার বলেন, দীর্ঘদিন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। সে সুবাদে আমার বোনেরা আমাকে মনোনয়ন দেয়ার জন্য নেত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। আমি মনে করি এটা আমার সৌভাগ্য, আমি ছাত্রলীগের কর্মী ছিলাম।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬