গ্রেনেড হামলায় খালেদারও বিচার হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

২২ আগস্ট ২০২০, ০৮:১৪ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট হামলার দায় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ওপর বর্তায়। অর্থাৎ তিনিও এই অভিযোগে অভিযুক্ত বিধায় পরিপূর্ণ বিচারের জন্য তাকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে’ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা বিধান করতে পারেননি, সেই দায় তিনি এড়াতে পারেন না। তার জ্ঞাতসারেই এটা হয়েছে এবং এই হামলার বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তখন যা কিছু করা হয়েছে, সবকিছুর দায় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ওপর বর্তায়।

হাছান মাহমুদ বলেন, এই গ্রেনেড হামলা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর ইতিহাসেই একটি ন্যক্কারজনক ঘটনা। সমসাময়িক বিশ্বে আর কোথায় সংসদের বিরোধী দলের নেতা যেখানে বক্তব্য রাখছেন, সেখানে এরকম গ্রেনেড হামলা করা হয়েছে? প্রশ্ন রাখেন তিনি।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে মসনদে আরোহণ করেন। তিনি ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনাবাহিনীর শতশত জওয়ানকে হত্যা করেন। খালেদা জিয়াও একইপথ অনুসরণ করেন। বিএনপি আমলে শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মমতাজ উদ্দীন, মঞ্জুরুল ইমামকে জনসভার মধ্যে হামলা করে হত্যা করা হয়েছে। শেখ হেলাল, সুরঞ্জিত সেন গুপ্তের ওপর হামলা হয়েছে।

যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
  • ০৩ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence