ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ভিপি নূর

২২ আগস্ট ২০২০, ০৮:২৪ AM
নুরুল হক নূর

নুরুল হক নূর © ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ সংসদীয় আসন। এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

এদিকে ডাকসু ভিপির নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছিলেন ভিপি নূর।

এ বিষয়ে জানতে নুরুল হক নূরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। জনগণ যদি চায় তাহলে তিনি ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নূরের নির্বাচনে অংশগ্রহণের প্রচারণা চালাচ্ছে নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে নূর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছেন আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবার ভোটমুখি করতে নির্বাচনে অংশ নেয়ার আলোচনা হচ্ছে।

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেও এখনো নিবন্ধিত হতে পারেনি নূরের সংগঠন। সে ক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন— এ প্রসঙ্গে নূর বলেন, এটি নিয়েও আলোচনা হচ্ছে। নতুন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এছাড়া এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে আমাদের এ রাজনৈতিক দল মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

ঢাবির সাংবাদিকতা-থিয়েটারসহ ৮ বিভাগকে ৩টিতে একীভূতের প্রস্তাব
  • ০৩ জুলাই ২০২৬
প্রভাবশালীদের দাপটে নিজ জমি হারিয়ে রাস্তায় বৃদ্ধা, সুষ্ঠু ত…
  • ০৩ জুলাই ২০২৬
ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, একাদশে থাক…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence