বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক সেটা আমরা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট ২০২০, ০৬:০৮ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে তার শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক দুইটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে পানি ও মানুষ দুটো সম্পদ। এই দুটি সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমাদের বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই দেশের মানুষের যাতে কর্মসংস্থানের অভাব না হয় সেভাবে দেশকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক অ্যান্ড রিসোর্ট’ এমন একটি কর্মসংস্থানের ক্ষেত্র। এখানে আমার এলাকার বহু লোক কাজ করতে পারবেন। এটি অত্যন্ত খুশির বিষয়।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব প্রমুখ।

পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দ…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে না…
  • ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence