বিনামূল্যে বই বিতরণে ৯৮টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ

২০ আগস্ট ২০২০, ১০:২০ AM

© ফাইল ফটো

আগামী বছর বিনামূল্যে বই বিতরণের জন্য ৭ কোটি ২০ লাখ বই ছাপাতে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৯৮টি দেশীয় প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার (১৯ আগস্ট) ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য বিনামূল্যের ৭ কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব বই বিতরণে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর ১ জানুয়ারি প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক ও কারিগরি স্তরের সব শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে।

এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের উল্লেখিত বই মুদ্রণ, বাঁধাই এবং জেলা-উপজেলা ভিত্তিক সরবরাহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। ৯টি বিষয়ের পাঠ্যপুস্তক সর্বমোট ৫১০টি গন্তব্যে পাঠানোর ক্ষেত্রে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মুদ্রণ ও বাঁধাই সক্ষমতা বিবেচনায় এনে শ্রেণি ও বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তকের সমন্বয়ে উপজেলা ভিত্তিক পাঠ্যপুস্তক বিতরণের কাজটি সম্পন্ন করতে হয়।

জানা গেছে, প্রতিটি শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিতরণের স্বার্থে উপজেলা ও জেলা অবস্থান বিবেচনা করে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ সুষ্ঠু এবং সহজভাবে করার উদ্দেশ্যে ৯৮টি লটে বিভক্ত করা হয়েছে।

 

পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দ…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে না…
  • ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence