৪১ হাজার ডলারের হিসেব না মেলায় কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

১৮ আগস্ট ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

দাতব্য সংস্থার তহবিলের অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। গতকাল সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একটি বৈঠকে পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

করোনা মহামারির এই সময়ে ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কানাডার অর্থমন্ত্রীর বিরোধ চলছিল বলে জানিয়েছে স্থানীয় বেশ কিছু গণমাধ্যম। এর আগে এক বিবৃতিতে মোর্নিয়াও জানিয়েছিলেন যে, তিনি দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই প্রবল চাপে ছিলেন।

কানাডার অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি বুঝতে পেরেছেন যে, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বিল মোর্নিয়াও বলে, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেছি। আমি তাকে জানিয়েছি যে, আগামী নির্বাচনে আমার পুণরায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না বলেও জানান কানাডার এই সাবে

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬