কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না: বিএনপিকে নুর

১৮ আগস্ট ২০২০, ১১:৪৬ AM

© সংগৃহীত

বিএনপির উদ্দেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এসময় ভিপি নুর বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান মেজর (অব.) সিনহা হত্যা অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যা। যারা অনাকাঙ্ক্ষিত বলছেন তারা এটার পক্ষে সাপাই গাইছেন। আজ সরকার একটা ঘটনা ঘটাবে এটাকে লুকাতে আবার অন্যটি সাজানো হবে। যখন কোনো সমস্যা আসবে তখনই মাঠে আসতে হবে। ’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো তবুও রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। পুলিশকে বোঝাতে হবে, সব পুলিশ অমানুষ না। ভালো মানুষ আছে অনেক সংখ্যক। আমাকে বার বার আক্রমণ করা হয়েছে, রক্ত ঝরানে হয়েছে তবুও রাজপথে আছি, থাকবো। ’

এর আগে কক্সবাজারে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) সারোয়ার হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬