বিএনপি আমলেই জঙ্গিদের উত্থান: জয়

১৭ আগস্ট ২০২০, ০৯:৫৪ PM
ছাত্রলীগের কর্মসূচি

ছাত্রলীগের কর্মসূচি © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে জয় এসব কথা বলেন।

জয় বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা সাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। হামলাকারী পলাতক জঙ্গিদের এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬