বিএনপি আমলে কৃষক সারের পেছনে দৌঁড়াত: মতিয়া চৌধুরী

১৬ আগস্ট ২০২০, ০৫:১০ PM
মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী © ফাইল ফটো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের সময় সারের পেছনে পেছনে দৌঁড়াতে হতো কৃষকদের। আর এখন কৃষকের পিছে সার দৌঁড়ায়। এটাই আওয়ামী লীগ, এটাই শেখ হাসিনার কৃতিত্ব।

আজ রবিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা মিলনায়তনে সরকারের পক্ষে বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজী বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, কৃষিতে উন্নয়নের জন্য দেশের কৃষকদের বিজ্ঞান সম্মত সার-বীজের সাথে পরিচিত করেছি এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে সার-বীজও দিয়েছি। যাতে প্রাইভেট সেক্টর যা তা দাম নির্ধারণ করতে না পারে।

সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পাশাপাশি সারাদেশকে সবুজে সবুজে ভরে দিতে কাজ করে যাচ্ছেন তিনি। কাজ করছেন কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য।

অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি অসিউর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুমার দিনের ফজিলত পেতে যেসব সুন্নত ও আমল অবহেলা করবেন না
  • ০৩ জুলাই ২০২৬
পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দ…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে না…
  • ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence