© টিডিসি ফটো
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। আজ শনিবার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে এই পুষ্পস্তাবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য, ঢাকা উত্তর মহানগর শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আহমেদ হাসনাইন, কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এডভোকেট এইউজেড প্রিন্স, কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক হাফিজুল ইসলাম জীবন, চকবাজার থানা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীন, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
পুষ্পস্তাবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সনেট মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সেই ৫০ এর দশক থেকেই যারা প্রতিফলন ঘটেছে ৭০ এর নিবার্চনে আর ৭১ এর মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালির সবচেয়ে বড় আত্মশ্লাঘা, কিন্তু বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এখন শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয় সারা বিশ্ব আজ বাঙালির এই রাখাল রাজাকে সকল সংকটে স্বরণ করে। তাই বঙ্গবন্ধুর নাম আজ বিশ্ব নেতাদের কাতারে সমহিমায় উৎভাষিত।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশের আর্ত বিকাশের পথকে যারা রুদ্র করে দিতে চেয়েছিল প্রকৃতপক্ষে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু থেকে অনেক অনেক দুরে সরে গিয়েছিল, আজ জাতীয় শোক দিবসে মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে ৭৫ এর ১৫ই আগস্টের জীবিত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার মাধ্যমে স্বপ্নের স্বাধীন সোনার বাংলা গড়ে তুলতে হবে।