সিনহার হত্যাকাণ্ডে যা বললেন এমপি হারুন

১৩ আগস্ট ২০২০, ০১:১১ PM

© ফাইল ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি হারুন-অর রশিদ বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয় না। মেজর সিনহা রাশেদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আজকে সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে।

গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে আদালত চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি হারুন বলেন, বর্তমানে ডিজিটাল আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে। সারা দেশের সব পেশাজীবী মানুষ এ ডিজিটাল আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে এলেও সরকার নিজেদের সুরক্ষার জন্য এ আইনটি প্রণয়ন করে শুধু সাংবাদিকই নয়, বিভিন্ন পেশাজীবীদের ওপরও এ আইন খড়গ হিসেবে ব্যবহার করছে।

মেজর সিনহা রাশেদের অকাল মুত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, আগামীতে যেন দেশে আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং অপরাধী যত বড়ই হোক তাদের দ্রুতবিচারের আওতায় আনার দাবি জানান। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপি ও পৌর বিএনপির নেতারা।

পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দ…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে না…
  • ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence