খালেদার আমলে ক্রসফায়ারের শুরু: তথ্যমন্ত্রী

১১ আগস্ট ২০২০, ০৭:০২ PM

© ফাইল ফটো

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যু নিয়ে সমালোচনার ‍মুখে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিচার বহির্ভূত হত্যা আওয়ামী লীগ সমর্থন করে না। এই ক্রসফায়ারের সংস্কৃতি খালেদা জিয়া সরকার শুরু করেছিল। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ- আইডিইবি আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপি নেতারা ক্রসফায়ার নিয়ে কথা বলেন! এই ক্রসফায়ারের সংস্কৃতি বেগম খালেদা জিয়া শুরু করেছিল। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে।


২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ক্লিনহার্ট’ চালানোর পর র‌্যাব গঠন করে। তারপরই ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যাপক পরিচিতি পায়; যা এখনও চলছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমাদের দল কোনো ধরনের বিচার বহির্ভুত হত্যাকাণ্ডকে সমর্থন করে না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, পাঁচ মাসের করোনাভাইরাস মহামারীতে অনেক কিছু বন্ধ থাকলেও কেউ অনাহারে মৃত্যুবরণ করেনি, আমরা বিদেশে সাহায্য পাঠিয়েছি, এমনকি আমাদের রপ্তানি আয় গত বছরের এই সময়ের থেকে বেড়েছে। কিন্তু এসকল উন্নয়ন অগ্রযাত্রা বিএনপি ও তাদের সমমনা যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, তারা যেন আর অন্ধ-বধিরের মতো আচরণ না করে, সেজন্য আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।

আইডিইবি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদের আহবায়ক মো. ফজলুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইডিইবি সহসভাপতি এ কে এম আবদুল মোতালেব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম,  কারিগরী ছাত্র পরিষদের আহবায়ক মেহেদী হাসান।

শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
মেসির ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী দল
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence