মোহনগঞ্জে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

১০ আগস্ট ২০২০, ০৮:৫০ PM

© টিডিসি ফটো

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঐশ্বর্য আহমেদ ঋতুকে আহ্বায়ক ও মোহাম্মদ রফিক এবং এস কে অর্নবকে যুগ্ম আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে নেত্রকোনা জেলা সংসদ।

আজ সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এক কর্মী সভার মাধ্যমে মোহনগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা, সহকারী সাধারণ সম্পাদক অনন্ত সরকার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল।

কর্মী সভার শুরুতে প্রগতিশীল আন্দোলনে আত্মাদানকারি ও সাম্প্রতিক সময়ে মারা যাওয়া দেশবরেণ্য ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কর্মীসভায় বক্তৃতারা চলমান সময়ের শিক্ষা ব্যবস্থা ও সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কর্মীদের সাথে আলোচনা করেন। আসন্ন সংকট নিরসনে সকলকে যূথবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা বলেন, মোহনগঞ্জে এই আহ্বায়ক কমিটি গঠন করার মধ্যদিয়ে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামকে আরো বেগবান করবে এবং প্রগতির পথকে প্রশমিত করবে।

পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দ…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে না…
  • ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence