মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

১০ আগস্ট ২০২০, ১০:৫৭ AM

© সংগৃহীত

মাদারীপুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিবর রহমান বালীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় শরিয়তপুরের রায়পুরে এ হামলার শিকার হন তিনি।

এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে। আহত আজিবর রহমান বালী মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, জেলার জয়নগর থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন আজিবর রহমান বালী। এ সময় রায়পুরে পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।

এর পর তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লেলিন জানান, আজিবর রহমান বালীর শরীরের ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসা জন্য সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদরের আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল মাদারীপুরের সীমান্তবর্তী এলাকা শরিয়তপুরের রায়পুরে। হামলার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের ধরতে মাদারীপুর ও শরিয়তপুরের দুই থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।

শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
মেসির ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী দল
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence