এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

০৬ আগস্ট ২০২০, ১০:০৫ AM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক পানিসম্পদ ও খাদ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

তিনি তার নিজ ফেসবুক পেইজেও এ খবর জানিয়ে লেখেন, করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ্যতার জন্য দোয়াপ্রার্থী। ঈশ্বর সহায় হবে। এই সংসদ সদস্য ছাড়াও জেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭। মারা গেছে আটজন।

সিভিল সার্জন বলেন, তাঁর দেহে সোডিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিলে গত ৩ অগাস্ট নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এর আগে প্রায় মাস খানেক আগে আরেকবার তাঁর পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ হন।

বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে রমেশ সেনসহ নয় জনের কোভিড-১৯ শনাক্ত হয়। অন্যরা হলেন সদর উপজেলার এক জন, পীরগঞ্জ উপজেলার এক জন ও রাণীশংকৈল উপজেলায় ছয় জন।

মাহফুজুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনের এখন কোনো ধরনের উপসর্গ নেই। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। তার বাড়ির বাকিরা সুস্থ আছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬